ঢাকা, বুধবার, ১০ জুন, ২০২৬

চবি ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

ads

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা-সমাবেশ ও জনসমাগম নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ক্লাস-পরীক্ষা ও দাফতরিক কার্যক্রম যথা নিয়মেই চলবে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।


বিজ্ঞাপ্তিতে বলা হয়, সম্প্রতি চট্টগ্রামসহ দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকাসমূহেও এ ভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় পরিবারের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং তাঁদের পরিবার-পরিজনদের সুরক্ষার স্বার্থে আগামী ১৮ জানুয়ারি হতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোন র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষাসমাপনী অনুষ্ঠান (র‍্যাগ ডে) এবং জনসমাগম হয় এরূপ অন্য কোন অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দাফতরিক প্রয়োজন ব্যতীত এ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন ব্যক্তিদেরকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে নিরুৎসাহিত করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও দাফতরিক কার্যক্রম যথারীতি চলমান থাকবে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সকলকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

ads
ads
ads

Our Facebook Page